Sushmita Sen shares pic with rumoured ex Ricky Martin

সুস্মিতার সঙ্গে সাবেক বন্ধুর ঘনিষ্ঠ ছবি ভাইরাল !

সাবেক বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করলেন বলিউড ডিভা সুস্মিতা সেন। বাঙালি এই অভিনেত্রীর সঙ্গে তার সাবেক বন্ধু জনপ্রিয় গায়ক রিকি মার্টিনের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।


শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রিকি মার্টিনের সঙ্গে সেই ছবি শেয়ার করে বেশ কিছু পুরনো কথাও শেয়ার করেন সুস্মিতা। তিনি বলেন, রিকির সঙ্গে আলাপ হয় যখন তার বয়স ১৮ বছর।

 তখন সময় রিকি ছিলেন বাইশের। শুধু তাই নয়, বর্তমানে তিনি দুই মেয়ের মা। এবং রিকিরও দুই ছেলে রয়েছে বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান এই অভিনেত্রী।
প্রসঙ্গত মিস ইউনিভার্স খেতাব জয়ের সময়ই রিকি মার্টিনের সঙ্গে আলাপ হয় সুস্মিতা সেনের। সেই সময়ই রিকির সঙ্গে সম্পর্কে জড়ান তখনের অষ্টাদশী সুস্মিতা। পরে অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক।